২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় গরুবোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ীর মৃত্যু

গরু নিয়ে পাশের হাটে যাওয়ার পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ওই ব্যবসায়ী নিচে চাপা পড়েন বলে জানায় পুলিশ।

নওগাঁয় গরুবোঝাই ভটভটি উল্টে ব্যবসায়ীর মৃত্যু
নওগাঁর আত্রাই থানা।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2024, 03:47 PM

Updated : 26 Aug 2026, 10:50 AM

নওগাঁর আত্রাই উপজেলায় গরুবোঝাই একটি শ্যালো ইঞ্জিনচালিত ভটভটি উল্টে চাপা পড়ে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বজ্রপুর তাতিপুকুর সেতু এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান আত্রাই থানার ওসি মো. সাহাবুদ্দিন।

নিহত রেজাউল ইসলাম (৪২) বজ্রপুর গ্রামের কিয়ামত আলীর ছেলে।

ওসি সাহাবুদ্দিন জানান, রেজাউল ইসলাম গরু কেনা-বেচার ব্যবসা করতেন। শনিবার সকালে ভটভটিতে করে গরু নিয়ে পাশের হাটে যাওয়ার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে রেজাউল ভটভটির নিচে চাপা পড়ে বুকে ও পিঠে আঘাত পান। 

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান বলে জানান তিনি।

এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি বলে জানান ওসি সাহাবুদ্দিন।