১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ট্রেনের ইঞ্জিনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচল বন্ধ

“পরে স্থানীয়দের সহায়তায় ইঞ্জিনের আগুন নিয়ন্ত্রণে আসে।”

ট্রেনের ইঞ্জিনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রেলপথে চলাচল বন্ধ
ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2025, 11:07 AM

Updated : 26 Aug 2026, 11:58 AM

ময়মনসিংহের ত্রিশালে একটি ট্রেনের ইঞ্জিনে আগুনের ঘটনা ঘটেছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেলযোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

শনিবার সকাল ১০টার দিকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের ইঞ্জিনে এই  আগুনের ঘটনা ঘটে বলে জানিয়েছেন ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল ইসলাম খান। 

তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরের দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনটি সকাল ১০টার দিকে ত্রিশালের ধলা ও আউলিয়া নগরের মাঝামাঝি আসলে আগুনের সূত্রপাত হয়। 

“পরে স্থানীয়দের সহায়তায় ইঞ্জিনের আগুন নিয়ন্ত্রণে আসে। ”

দ্রুত সময়ের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলেও আশা করেন।