২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর বোর্ডে মাধ্যমিকে পাসের হার ৭৮.৪০%, মেয়েরা এগিয়ে

এই বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার ২ হাজার ৭০৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৯৮ হাজার ২৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।

দিনাজপুর বোর্ডে মাধ্যমিকে পাসের হার ৭৮.৪০%, মেয়েরা এগিয়ে
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2024, 02:06 PM

Updated : 26 Aug 2026, 09:34 AM

দিনাজপুর শিক্ষা বোর্ডে এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার ৭৮ দশমিক ৪০ শতাংশ; যা গতবারে তুলনায় প্রায় ২ শতাংশ বেড়েছে। ২০২৩ সালে পাসের হার ছিল ৭৬ দশমিক ৮৭ শতাংশ। 

রোববার দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মীর সাজ্জাদ আলী এ তথ্য জানান। 

তিনি বলেন, এবার জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীদের সংখ্যা বেড়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৮ হাজার ১০৫ জন। যেখানে ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিল ১৭ হাজার ৪১০ জন পরীক্ষার্থী। পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। 

তিনি বলেন, ছাত্রদের পাসের হার ৭৫ দশমিক ৮৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৮৫৯ জন। ছাত্রীদের পাসের হার ৮১ দশমিক ০৭ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ২৪৬ জন পরীক্ষার্থী।

এইএসসি বা সমমান পরীক্ষায় এই বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার ২ হাজার ৭০৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১ লাখ ৯৮ হাজার ২৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এতে পাস করেছে ১ লাখ ৫৫ হাজার ৪৩৫ পরীক্ষার্থী বলে জানান তিনি। 

মীর সাজ্জাদ আলী বলেন, এবার একজনও পাস করেনি এমন বিদ্যালয়ের সংখ্যা বেড়ে হয়ে ৪টি। যা গত বছরে ছিল ১টি। শতভাগ পাস করেছে এমন স্কুলের সংখ্যা এবার কমে হয়েছে ৭৭টি। যা গত বছরে ছিল ৮০টি।