২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাকুগাঁও স্থলবন্দর বন্ধ থাকবে ৬ দিন, যাত্রী পারাপার চলবে ঈদে

“ঈদে সরকারি বন্ধ তিনদিন হলেও দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে ছয়দিন বন্ধ থাকবে।”

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2024, 05:16 PM

Updated : 08 Apr 2024, 05:23 PM

ঈদ ও বাংলা নববর্ষ ঘিরে টানা ছয়দিন বন্ধ থাকবে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নাকুগাঁও স্থলবন্দর। এ সময় পাসপোর্টধারীদের যাতায়াত স্বাভাবিকভাবে চলবে।

সোমবার সকালে নাকুগাঁও স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এ কথা জানান।

তিনি বলেন, ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ উপলক্ষে নাকুগাঁও স্থলবন্দরের আমদানি রপ্তানি ও লোড-আনলোডসহ সব কার্যক্রম ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। ঈদে সরকারি বন্ধ তিনদিন হলেও দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্তে ছয়দিন বন্ধ থাকবে। ১৫ এপ্রিল থেকে স্থল বন্দরের সবধরনের কার্যক্রম আবারও শুরু হবে।

তবে ভারত-বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য ইমিগ্রেশন চেকপোস্ট ঈদের দিনও খোলা থাকবে বলে জানান মোস্তাফিজুর।