২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জাতীয় পার্টির কার্যালয়ের পুনঃনির্মাণ শুরুর পর ফের ভাঙচুর

চলতি বছরের ৬ ফেব্রুয়ারি বগুড়ায় জাতীয় পার্টির জেলা কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2025, 05:16 PM

Updated : 26 Aug 2026, 01:30 PM

বগুড়ায় ফেব্রুয়ারিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা জাতীয় পার্টির জেলা কার্যালয়ের পুনঃনির্মাণের কাজ শরুর পর ফের ভাঙচুর করা হয়েছে।  

শুক্রবার রাত ১০টার দিকে শহরের থানা রোড এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম। 

এর আগে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় বগুড়া শহরে আওয়ামী লীগের জেলা কার্যালয়সহ জাসদ ও জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এরপর থেকেই জাতীয় পার্টির জেলা কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।

পরিদর্শক মাহফুজ বলেন, শুক্রবার সকাল ১০টা থেকে জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের কার্যালয়ের সামনের অংশে ইটের গাঁথুনি দিয়ে পুনঃনির্মাণের কাজ শুরু করেন। তবে রাত ১০টার দিকে তিনটি মোটরসাইকেলে আসা একদল যুবক ওই গাঁথুনি ভেঙে দ্রুত চলে যায়।

বগুড়ায় আওয়ামী লীগ-জাসদের গুঁড়িয়ে দেওয়া কার্যালয়ে মালিকানার ব্যানার

বগুড়ায় আওয়ামী লীগের সঙ্গে ভাঙা হল জাসদের কার্যালয়ও

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও সেখানে জাতীয় পার্টির কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না।

তিনি আরও বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।