২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে চালককে হত্যা করে মিশুক ছিনতাই

“এ ঘটনরায় জড়িতদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া মিশুক উদ্ধারে চেষ্টা চলছে।”

সিরাজগঞ্জে চালককে হত্যা করে মিশুক ছিনতাই
প্রতীকী ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2025, 03:59 PM

Updated : 26 Aug 2026, 01:13 PM

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় চালককে কুপিয়ে হত্যা করে মিশুক গাড়ি ছিনতাই করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

শুক্রবার সকালে উপজেলার বলরামপুর এলাকা থেকে ইসলাম প্রামাণিকের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন কামারখন্দ থানার ওসি আব্দুল লতিফ। 

নিহত ২৪ বছর বয়সী ইসলাম বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের বিশ্বাসবাড়ি এলাকার মনিরুল ইসলাম মনির প্রামাণিকের ছেলে।

ওসি আব্দুল লতিফ বলেন, “বৃহস্পতিবার রাতের কোন এক সময় মিশুক চালক ইসলাম প্রামাণিককে কুপিয়ে হত্যা করে তার মিশুকটি ছিনতাই করা হয়েছে।

“এ ঘটনায় স্বজনরা থানায় মামলা করেছেন। জড়িতদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া মিশুক উদ্ধারে চেষ্টা চলছে।”

নিহতের লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।