১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভারত থেকে এল গাঁজা-ইয়াবা, ধরল বিজিবি

সীমান্ত এলাকায় ৪৮ ঘণ্টার বিশেষ অভিযানে গবাদিপশু ও নিষিদ্ধ অন্যান্য মালামালও আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 10 Sep 2026, 08:00 PM

Updated : 17 Sep 2026, 02:57 AM

কুড়িগ্রাম সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় গাঁজা ও ইয়াবা জব্দ করেছে বিজিবি। 

বৃহস্পতিবার দুপুরে ২২ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৪৮ ঘণ্টায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে বিজিবি। এসব অভিযানে সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা গাঁজা ও ইয়াবা জব্দের পাশাপাশি চোরাচালানি গবাদিপশু ও অন্যান্য নিষিদ্ধ মালামাল আটক করা হয়। এসবের বাজার মূল্য ছয় লাখ ১১ হাজার টাকার বেশি। 

২২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে সরকারের শূন্য সহনশীলতা নীতির আলোকেই বিজিবির তৎপরতা চলছে। দেশের নিরাপত্তা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

জব্দ করা মাদক ও আটক মালামালের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।