২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে গাছের সঙ্গে বাইকের ধাক্কায় প্রাণ গেল ৩ বন্ধুর

সিপাহিপাড়া-দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে টঙ্গীবাড়ি থানার ওসি জানান।

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2026, 12:28 AM

Updated : 26 Aug 2026, 02:52 PM

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কার পর তিন যুবক নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার সিপাহিপাড়া-দিঘিরপাড় সড়কের যশলং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে টঙ্গীবাড়ি থানার ওসি মোহাম্মদ মনিরুল হক ডাবলু জানান।

নিহতরা হলেন- ওই এলাকার হোসাইন মোহাম্মদ সাকিব (২৭), মো. সানিয়াত (২৯) এবং তুর্জয় মাঝি (২৮)।

পুলিশ জানায়, এক মোটরসাইকেলে করে তিন বন্ধু যাচ্ছিলেন। তাতে বেশ গতি ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাকিব ও সানিয়াত নিহত হন।  

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তুর্জয় মারা যান।

ওসি বলেন, মরদেহ তিনটি মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।