সিলেটের মেয়র আরিফুল হকের বাসভবনে অগ্নিকাণ্ড
অগ্নিকাণ্ডের সূত্রপাত কিংবা ক্ষয়ক্ষতির হিসাব তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর কুমারপাড়ায় তার দ্বিতল ভবনের নিচতলায় আগুন লাগে বলে সিলেট ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা বেলাল হোসেন জানান।
তিনি বলেন, “আগুনের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে চলে আসি; ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।”
অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়ে তিনি নিশ্চিত করে কিছু জানাতে পারেননি। তদন্তের পর এ বিষয়ে বলা যাবে বলে তিনি জানান।
