২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে বিদ্যুতের খুঁটি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নিরাপত্তা বেল্ট ছিড়ে পড়ে গেলে মাথায় আঘাত পান তিনি।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Aug 2022, 02:15 PM

Updated : 21 Aug 2022, 02:15 PM

ঝালকাঠি শহরে বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সময় নিরাপত্তা বেল্ট ছিড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার বেলা ১১টার দিকে শহরের রূপনগর এলাকায় এ ঘটনা ঘটে বলে ঝালকাঠি সদর থানার এসআই পুলিশ নজরুল ইসলাম জানান।

আনুমানিক ৩০ বছর বয়সী ওই শ্রমিকের নাম জামাল মোল্লা। তিনি বরগুনা জেলা সদরের হেলিবুনিয়া গ্রামের দুলাল মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে এসআই বলেন, “বিদ্যুতের খুঁটিতে উঠে তার লাগানোর কাজ করছিলেন জামাল। এ সময় নিরাপত্তা বেল্ট ছিড়ে পড়ে যান তিনি। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”

লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।