২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হামের উপসর্গ নিয়ে আইসিইউতে ৫ শিশু

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের তিনটি ওয়ার্ডে ৫২ রোগী ভর্তি আছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2026, 06:26 PM

Updated : 26 Aug 2026, 03:18 PM

সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসিইউতে রয়েছে পাঁচ শিশু। একইসঙ্গে বিশেষ আইসোলেশন সেন্টারে বেড়েছে রোগীর সংখ্যাও।

রোববার দুপুর পর্যন্ত সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের তিনটি ওয়ার্ডে ৫২ রোগী ভর্তি রয়েছে বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক মিজানুর রহমান জানান।

তিনি বলেন, ২৬ মার্চ থেকে ২০ বিশিষ্ট শয্যা একটি ওয়ার্ডে আইসোলেশন সেন্টার চালু করা হয়েছে। হাসপাতালের তিনটি ওয়ার্ডে হামের লক্ষণ নিয়ে আসা রোগীদের ভর্তি করা হয়েছে।