২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে গাঁজাসহ পিকআপ আটক

পুলিশ জানায়, গাড়ি ও মাদকের প্রকৃত মালিককে শনাক্ত করার চেষ্টা হচ্ছে।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2026, 09:53 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

শেরপুরের শ্রীবরদী উপজেলায় একটি পিকআপ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।  

সোমবার ভোরে শেরপুর-শ্রীবরদী সড়কের কুড়িকাহনিয়া বাজার এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয় বলে শ্রীবরদী থানার ওসি নুরুল আলম জানান। 

এ ঘটনায় এসআই আব্দুল হাই দুপুরে অজ্ঞাতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছেন। 

ওসি নুরুল আলম বলেন, গাড়ি ও মাদকের প্রকৃত মালিককে শনাক্ত করার চেষ্টা হচ্ছে।