১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

দৌলতদিয়ায় বাসডুবি: ৪ দিন পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2026, 12:56 AM

Updated : 26 Aug 2026, 03:16 PM

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরি ঘাটে বাসডুবির ঘটনায় চলা উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয় বলে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস জানান।

তিনি বলেন, “নিরবচ্ছিন্ন অনুসন্ধান চালিয়েও আর কোনো নিখোঁজ ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও কোস্ট গার্ডের সমন্বয়ে পরিচালিত এই উদ্ধার অভিযান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বন্ধ করা হয়েছে।”

তবে নতুন কোনো তথ্য পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী পুনরায় অনুসন্ধান কার্যক্রম চালানো হবে বলেও জানান ইউএনও। 

২৫ মার্চ বিকালে দৌলতদিয়ার তিন নম্বর ফেরি ঘাটে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।

আরও পড়ুন:

দৌলতদিয়ায় বাস ডু‌বি: ঘাট প‌রিদর্শনে নৌপরিবহন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি

দৌলত‌দিয়ায় বাসডু‌বি: চতুর্থ দি‌নেও উদ্ধার অ‌ভিযান চলছে

দৌলত‌দিয়ায় বাসডু‌বি: তৃতীয় দি‌নের উদ্ধার অভিযান শুরু

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় দুই তদন্ত কমিটি গঠন

বাসের ভেতর থেকে খায়রুলের বেঁচে ফেরার রুদ্ধশ্বাস অভিজ্ঞতা

দৌলতদিয়ায় বাস ডু‌বি: জাবি শিক্ষার্থী রাইয়ান, মা ও ভাগনেকে পাশাপাশ দাফন

দৌলতদিয়া দুর্ঘটনা: খোঁজ মেলেনি জাবি শিক্ষার্থী রাইয়ানের, মারা গেছ

দৌলতদিয়ায় বাস ডু‌বি: প্রাণ গেল যাদের

দৌলতদিয়ায় বাস ডু‌বি: মৃতের সংখ্যা বেড়ে ২৬

বিষাদের ফিরতি যাত্রা, পদ্মায় যাত্রীবাহী বাস ডুবে প্রাণহানি

'আমারে একলা রাইখা চইলা গেলা, আমি এখন কী করমু'

দৌলতদিয়া দুর্ঘটনা: খোঁজ মেলেনি জাবি শিক্ষার্থী রাইয়ানের, মারা গেছেন মা

দৌলতদিয়ায় বাস তোলার সঙ্গে সঙ্গে লাশও বাড়ছে, নিহত বেড়ে ১৫

দৌলতদিয়ায় বাস ডুবি: আরও ২ লাশ উদ্ধার

দৌলতদিয়ায় ডুবে যাওয়া বাসটি তুলে আনছে 'হামজা'

দৌলতদিয়ায় বাসটি পদ্মার ৩০ ফুট গভীরে তলিয়ে গেছে: ফায়ার সার্ভিস

চোখের সামনে স্ত্রী-সন্তানসহ বাসটি পদ্মায় ডুবতে দেখেন নুরুজ্জামান

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনার পর ঝড়-বৃষ্টি, উদ্ধারকাজ ও ফেরি ব্যাহত

দৌলতদিয়া ফেরি ঘাটে যাত্রী নিয়ে বাস পদ্মায়, হতাহতের শঙ্কা