২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত যাওয়ার পথে যশোরের সীমান্তে তরুণ দম্পতি আটক

সীমান্ত মেইন পিলার থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরকারি বাওড়ের পাড় থেকে তাদেরকে আটক করা হয়।

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2025, 07:57 PM

Updated : 10 Sep 2026, 12:33 PM

যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার সময় এক দম্পতিকে আটক করা হয়েছে। 

শুক্রবার সকালে শার্শার শিকারপুর সীমান্তের বাংলাদেশের ভেতর থেকে এ দম্পতিকে আটক করা হয়েছে বলে জানান যশোর-৪৯ বিজিবি ব‍্যাটালিয়নের শিকারপুর বিওপির হাবিলদার মাসুদ রানা। 

আটকরা হলেন, খুলনা সদরের শ্যামল মণ্ডলের ছেলে হৃদয় মণ্ডল (২২) ও তার স্ত্রী ঐশি মণ্ডল (১৮)।

হাবিলদার মাসুদ রানা বলেন, বিজিবির একটি টহলদল সীমান্ত মেইন পিলার ২৮/১-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরকারি বাওড়ের পাড় থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় তারা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

আটক দম্পতির বিরুদ্ধে অনুপ্রবেশের অভিযোগে মামলা দিয়ে শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান এই বিজিবি কর্মকর্তা।