১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় মদ ও গাঁজাসহ মোটরসাইকেল জব্দ

১০ কেজি গাঁজা ও ২৩ বোতল মদ জব্দ করেছে বিজিবি।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2025, 04:17 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ও ভূরুঙ্গামারী উপজেলা সীমান্ত থেকে ভারতীয় মদ ও গাঁজাসহ একটি মোটরসাইকেল জব্দ করেছে বিজিবি। তবে এসব ঘটনায় কেউ আটক হয়নি।

বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে এসব জব্দ করা হয় বলে জানান কুড়িগ্রাম-২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

শুক্রবার দুপুরে তিনি বলেন, বিজিবির বিশেষ অভিযানিক দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা ও ২৩ বোতল মদ জব্দ করে। এ সময় পাচারকারীদের ফেলে যাওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করে বিজিবি।

লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক বলেন, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি পণ্য পাচাররোধে কুড়িগ্রাম-২২ বিজিবি জিরো টলারেন্স নীতি অবলম্বন করে থাকে।