২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় প্রতিবন্ধী তরুণীকে ‘দলবদ্ধ ধর্ষণ’, একজন গ্রেপ্তার

ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় বলে জানান ইউএনও।

কুমিল্লায় প্রতিবন্ধী তরুণীকে ‘দলবদ্ধ ধর্ষণ’, একজন গ্রেপ্তার
গ্রেপ্তার মো. জাহাঙ্গীর।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2025, 11:09 PM

Updated : 10 Sep 2026, 12:35 PM

কুমিল্লার লালমাই উপজেলায় এক প্রতিবন্ধী তরুণীকে ‘দলবদ্ধ ধর্ষণের’ অভিযোগে মামলা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের ওই ঘটনায় একজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন লালমাই থানার থানার ওসি মো. শাহ আলম।

গ্রেপ্তার মো. জাহাঙ্গীর (৫০) ছাড়াও মামলায় বাহার মিয়া (৫০) নামে আরেকজনকে আসামি করা হয়েছে।

ওই তরুণীর খালা বলেন, বৃহস্পতিবার সকালে তার প্রতিবন্ধী ভাগ্নিকে চিপস কিনে দেওয়ার কথা বলে একটি নির্মাণাধীন ভবনের শ্রমিকদের রুমে নিয়ে যান জাহাঙ্গীর। বিষয়টি জানতে পেরে সেখানে গিয়ে জাহাঙ্গীর ও বাহার মিয়াকে অপ্রীতিকর অবস্থায় দেখতে পেয়ে চড়-থাপ্পড় দেন তিনি। সেসময় ওই দুজন দৌড়ে পালান।

লালমাই উপজেলার নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা বলেন, “প্রতিবন্ধী ওই তরুণীর বাবা চা বিক্রেতা। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়। কিন্তু পরে তার বাবা পুলিশকে জানালে একজনকে গ্রেপ্তার করা হয়।”

ওসি শাহ আলম বলেন, মামলার এক নম্বর আসামি গ্রেপ্তার হয়েছে। শুক্রবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। আরেকজনকে ধরতে অভিযান চলছে।

প্রতিবন্ধী ওই তরুণীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর কথা জানান তিনি।