২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে প্রধানমন্ত্রীর উপহার পেল ৬০০ পরিবার

মঙ্গলবার মোসলে উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে পরিবারগুলোর হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

নরসিংদীতে প্রধানমন্ত্রীর উপহার পেল ৬০০ পরিবার

নরসিংদীতে ৬০০ দুঃস্থ ও অসহায় পরিবারের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেওয়া হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2024, 05:44 PM

Updated : 09 Apr 2024, 05:44 PM

নরসিংদীতে ৬০০ দুঃস্থ ও অসহায় পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার তুলে দিয়েছে জেলা প্রশাসন।

মঙ্গলবার মোসলে উদ্দিন ভুইয়া স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে পরিবারগুলোর হাতে এই উপহার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক বদিউল আলম। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী সদর পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেনসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিতরণ করা ঈদ সামগ্রীর মাঝে ছিল চাল, ডাল, চিনি, সয়াবিন তেল, সেমাই ও নুডুলস।

চলতি মাসের শুরু থেকেই জেলা প্রশাসন ‘সাশ্রয়ী বাজার’ চালুসহ বিভিন্ন কর্মসূচি নিয়েছিল যাতে মানুষ একটু স্বস্তি পায়। প্রধানমন্ত্রীর উপহার বিতরণের মাধ্যমে সেই কর্মসূচির শেষ হল।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বদিউল আলম বলেন, “ঈদের প্রকৃত মাহাত্ম সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাঝেই। আমরা শুধু মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করছি।”