২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে বাস চাপায় প্রাণ গেল দুই বাইক আরোহীর

একজন ঘটনাস্থলে ও অন্যজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2024, 07:34 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

টাঙ্গাইলে বাসের চাপায় দুই বাইক আরোহী নিহত হয়েছেন। 

সোমবার সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে বলে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি মোহাম্মদ নান্নু খান জানান।

নিহতরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার পালপাড়া এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে সাদমান আলম (১৮) ও পাতুলিপাড়া এলাকার সাধু মিয়ার ছেলে কাইয়ুম (১৮)।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সন্ধ্যার দিকে দুই বাইক আরোহী আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একতা পরিবহনের একটি বাস বাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে একজন ও ঢাকায় নেওয়ার পথে অন্যজনের মৃত্যু হয়। 

ওসি বলেন, বাসটি আটক করা গেলেও এর চালক ও সহকারী পালিয়েছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।