২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

কুড়িগ্রামে ঝাড়ু হাতে সড়ক পরিচ্ছন্নতায় শিক্ষার্থীরা

এ ছাড়া তারা সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2024, 06:44 PM

Updated : 26 Aug 2026, 10:11 AM

কুড়িগ্রামে ঝাড়ু হাতে রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্নতায় নেমেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া পুলিশ সদস্যরা ‘কর্মবিরতিতে’ থাকায় সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন তারা।

বুধবার সকাল ৯টা থেকে শহরের শাপলা চত্বর, দাদা মোড় ও জেলা পরিষদের সামনের সড়কে জমে থাকা আবর্জনা পরিষ্কার করেন সাধারণ শিক্ষার্থীরা।

সেইসঙ্গে জেলার বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ছাত্র-ছাত্রীদের দায়িত্ব পালন করতে দেখা যায়। এ সময় তাদের সঙ্গে আনসার বাহিনীর সদস্যদেরও দেখা গেছে।

শিক্ষার্থীদের মধ্যে মিলন, রাকিব, নাহিদ, রুহি, রিয়ামনি, দ্বীপ্তসহ অনেকেই অংশগ্রহণ করেন।

শিক্ষার্থীদের এমন কর্মকাণ্ডে তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাধারণ নাগরিক ও সেবা গ্রহণকারীরা।