২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উপাচার্যের ‘আশ্বাসে’ অনশন ভাঙলেন জাবির কর্মচারীরা

উপাচার্য বলেন, “পরবর্তী সময়ে কর্মচারী নিয়োগে অস্থায়ীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।”

উপাচার্যের ‘আশ্বাসে’ অনশন ভাঙলেন জাবির কর্মচারীরা

চাকরি স্থায়ীকরণের বিষয়ে উপাচার্যের 'মৌখিক আশ্বাসে' সোমবার সন্ধ্যায় আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2023, 10:57 PM

Updated : 31 Jul 2023, 10:57 PM

বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের বিষয়ে উপাচার্যের 'মৌখিক আশ্বাসে' আমরণ অনশন কর্মসূচি স্থগিত করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীরা। 

সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে পানি পান করিয়ে কর্মচারীদের অনশন ভাঙান উপাচার্য অধ্যাপক নূরুল আলম। 

এ সময় দাবি বাস্তবায়নে আশ্বস্ত করে কর্মচারীদের উদ্দেশে উপাচার্য বলেন, “অস্থায়ী কর্মচারীদের দৈনিক মজুরি ৪০০ টাকা থেকে ৪৫০ করার প্রস্তাব আগামী সিন্ডিকেটে উত্থাপন করা হবে। এ ছাড়া পরবর্তী সময়ে কর্মচারী নিয়োগে অস্থায়ীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে।”

এ বিষয়ে জানতে চাইলে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারী শহীদ রফিক জব্বার হলের অ্যাটেন্ডেন্ট শাহীন হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “উপাচার্য তার অফিসে কর্মচারীদের মধ্য থেকে আমাদের সাতজনকে ডেকেছিলেন। তিনি কর্মচারীদের স্থায়ী নিয়োগ করার জন্য পরবর্তীতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দিয়েছেন। এ ছাড়া সব অস্থায়ী কর্মচারীর বেতন ৪০০ থেকে ৪৫০ টাকা করা হবে বলে জানিয়েছেন।

পুরনো খবর:

চাকরি স্থায়ীর দাবিতে কাফন পরে জাবি কর্মচারীদের অনশন

“তার কথায় আশ্বস্ত হয়ে আমরা অনশন ভেঙেছি। যদি উপাচার্য তার কথা বাস্তবায়ন না করেন আমরা ফের আন্দোলনে যাব।” 

চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে গত ১৭ জুলাই থেকে জাবিতে কর্মচারীরা অবস্থান ধর্মঘট শুরু করেন। 

এরপর রোববার জুলাই থেকে তারা আমরণ অনশন কর্মসূচি পালন শুরু করেন।