২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবার সিরাজগঞ্জে ৮ বছরের শিশু ধর্ষণ

সম্প্রতি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে মারা যায়।

এবার সিরাজগঞ্জে ৮ বছরের শিশু ধর্ষণ
সিরাজগঞ্জ সদর থানা। ফাইল ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2025, 05:52 PM

Updated : 26 Aug 2026, 12:02 PM

এবার সিরাজগঞ্জ শহরে আট বছরের এক শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। 

সদর থানার ওসি হুমায়ুন কবির সোমবার বিকালে বলেন, রোববার রাতে শিশুটিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।  

পুলিশ হাসপাতালে গিয়ে শিশুটিকে দেখে এসেছে এবং এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

সম্প্রতি মাগুরায় বোনের বাড়ি বেড়াতে গিয়ে আট বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়ে মারা যায়। এ ঘটনা সারাদেশে তোলপাড় তৈরি করে। এর মধ্যেই সিরাজগঞ্জে শিশু ধর্ষণের ঘটনা ঘটল।  

শিশুটির স্বজনরা জানান, রোববার বিকালে শিশুটি খেলা করছিল। ওই সময় তাকে এক কিশোর ধরে পাশের একটি টয়লেটে নিয়ে ধর্ষণ করে। শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাথায় পানি ঢেলে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। 

রাতে শিশুটি আবারও অসুস্থ হয়ে পড়লে সে স্বজনদের ধর্ষণের বিষয়টি জানায়। এরপর রাতেই তাকে হাসপাতালে ভর্তি করেন স্বজনরা।  

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রায়হান খন্দকার বলেন, “শিশুটির স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত। প্রতিবেদন পেলে আরও বিস্তারিত বলা যাবে।”  

সদর থানার ওসি হুমায়ুন কবির বলেন, শিশুটির পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে।