২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে ঈদের বিকালে খেলতে বেরিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বাড়ির পাশে খেলার এক পর্যায়ে তারা সবার অজান্তে ডোবার পানিতে পড়ে ডুবে যায় বলে জানান স্বজনরা।

শেরপুরে ঈদের বিকালে খেলতে বেরিয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
প্রতীকী ছবি

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2025, 09:59 PM

Updated : 26 Aug 2026, 01:09 PM

শেরপুরের শ্রীবরদী উপজেলায় ঈদের দিন বিকালে খেলতে বেলিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার বিকালে উপজেলার ৩ নম্বর কাকিলাকুড়া ইউনিয়নের মলামারি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান শ্রীবরদী থানার ওসি মো. আনোয়ার জাহিদ।

নিহতরা হলো- ওই গ্রামের ইয়ানুর মিয়ার ছেলে স্বাধীন (৫) এবং একই এলাকার শাহজালাল মিয়ার ছেলে আরশাফুল (৫)।

স্বজনরা জানান, বিকালে বাড়ির পাশে খেলতে যায় স্বাধীন ও আরশাফুল। খেলার এক পর্যায়ে তারা সবার অজান্তে ডোবার পানিতে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। এক পর্যায়ে ডোবা থেকে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি আনোয়ার জাহিদ।