Published : 21 Sep 2025, 02:31 PM
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ‘পারাবত এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শায়েস্তাগঞ্জ রেল জংশনের সহকারী স্টেশন মাস্টার উত্তম কুমার দেব জানান, রোববার বেলা ১১টার দিকে ট্রেনটি শায়েস্তাগঞ্জ স্টেশন অতিক্রম করে খোয়াই নদীর ব্রিজে ওঠার পর ইঞ্জিন বিকল হয়ে যায়।
বিকল ইঞ্জিন ও ট্রেনটি উদ্ধার করতে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন আনা হয়েছে।
বিকল ইঞ্জিন মেরামতের কাজ চলছে জানিয়ে উত্তম বলেন, এ ঘটনার পর সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ও ঢাকাগামী জয়ন্ত্রিকা এক্সপ্রেস আটকা পড়েছে।