২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল বাস চালকের সহকারীর

আকন্দ পরিবহনের একটি বাস থামিয়ে রাস্তা পার হচ্ছিলেন শামীম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2025, 02:02 PM

Updated : 26 Aug 2026, 12:41 PM

বগুড়ায় পিকআপের ধাক্কায় বাস চালকের সহকারী নিহত হয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া-নওগাঁ সড়কের গোদারপাড়া বাজার চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপশহর ফাঁড়ির ওসি জালাল উদ্দিন। 

নিহত মো. শামীম জিলাদার (৩৫) কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের ভালতা জিলাদার পাড়ার বাসেদ জিলাদারের ছেলে। 

পুলিশের কর্মকর্তা জালাল বলেন, আকন্দ পরিবহনের একটি বাস থামিয়ে শামীম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বগুড়া থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির পিকআপ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার শামীমের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্বজনরা শামীমের মরদেহ বাড়িতে নিয়ে যান বলে জানান ওসি জালাল।