২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় তিন বাহনের সংঘর্ষ, দগ্ধ হয়ে ৪ জনের মৃত্যু

দাউদকান্দি উপজেলায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে এ সংঘর্ষ হয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2026, 02:01 PM

Updated : 26 Aug 2026, 05:31 PM

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় বাস, অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের পর চারজনের দগ্ধ লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ বলছে, দুর্ঘটনার পর অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এটা মোটরসাইকেলের জ্বালানির ট্যাংকার থেকে হতে পারে। এতে পুরো বাসে আগুন ধরে যায়। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এসে আগুন নিয়ন্ত্রণ করে। পরে বাসে একজন নারী, একজন পুরুষ এবং দুই শিশুর মরদেহ পাওয়া যায়। 

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।