১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে আটক ৫৯

আটককৃতদের মধ্যে ২৫ জন পুরুষ, ১৮ জন নারী ও ২৬ জন শিশু।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2025, 11:17 PM

Updated : 26 Aug 2026, 12:42 PM

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় নারী, পুরুষ ও শিশুসহ ৫৯ জনকে আটক করেছে বিজিবি।

সোমবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সীমান্ত এলাকায় অভিযানে তারা ধরা পড়েন বলে বিজিবির ঝিনাইদহের মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

বিজিবি বলছে, ভারত থেকে অনুপ্রবেশের তথ্য পেয়ে তারা অভিযান চালায়। এর মধ্যে শ্যামকুড় গ্রামের মাঝিপাড়া থেকে ২০ জন, খোশালপুর বিওপি এলাকা থেকে ১৩ জন, বেনীপুর সীমান্তের পিপুলবাড়িয়া গ্রাম থেকে ১৪ জন, বাঘাডাঙ্গা বিওপির হুদাপাড়া গ্রাম থেকে পাঁচজন ও লড়াইঘাট বিওপির শ্যামকুড় গ্রাম থেকে সাতজনকে আটক করা হয়।

এদের মধ্যে ২৬ জন শিশু, ২৫ জন পুরুষ ও ১৮ নারী রয়েছেন। তারা নড়াইল, সুনামগঞ্জ, যশোর ও ঢাকাসহ বিভিন্ন জেলার বাসিন্দা। বিজিবির পক্ষ থেকে মামলা করে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।