২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

গাজীপুর-৪: আলমের প্রার্থিতা ফিরল আপিলে

এ আসনে আলম আহমেদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাজউদ্দীন আহমদের মেয়ে সিমিন হোসেন রিমি।

গাজীপুর-৪: আলমের প্রার্থিতা ফিরল আপিলে

আলম আহমেদ

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2023, 06:18 PM

Updated : 19 Dec 2023, 06:18 PM

ঋণখেলাপের অভিযোগে বাতিল হওয়া গাজীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণ করার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ।

হাই কোর্টের আদেশ স্থগিত করে মঙ্গলবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

শিল্পপতি আলমের পক্ষে শুনানি করেন আইনজীবী প্রবীর নিয়োগী। ইসির পক্ষে ছিলেন খান মোহাম্মদ শামীম আজিজ।

যাচাই-বাছাইকালে ঋণখেলাপি হওয়ার কারণ দেখিয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম কৃষক লীগের উপদেষ্টা, স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের মনোনয়নপত্র বাতিল করেন।

এরপর তিনি নির্বাচন কমিশনে আপিল করেন; আপিল শুনানি শেষে আলম আহমেদের প্রার্থিতা বৈধ করার আবেদন নামঞ্জুর করে ইসি। এরপর তিনি প্রার্থিাত ফিরে পেতে হাই কোর্টে রিট আবেদন করেন।

সোমবার শুনানি শেষে প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্তই বহাল রাখে হাই কোর্ট। ওই আদেশের বিরুদ্ধে তখন আপিল বিভাগে আবেদন করেন আলম।

গাজীপুর-৪ আসনে আলমের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তাজউদ্দীন আহমদের মেয়ে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও বর্তমান সংসদ সদস্য সিমিন হোসেন রিমি।

আরও পড়ুন

আপিলেও বিফল নৌকার শাম্মী  

আপিল বিভাগে প্রার্থিতা ফিরল নৌকার শামীম হকের  

আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পেলেন নৌকার সালাম  

যশোর-৪: আপিলে প্রার্থিতা ফিরল নৌকার বাবুলের