২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ট্রলি চালক হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

২০২০ সালের ২৯ জুন ঘর থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2026, 04:12 PM

Updated : 26 Aug 2026, 03:38 PM

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক ট্রলি চালককে কুপিয়ে হত্যার দায়ে দুজনকে কারাদণ্ড দিয়েছে আদালত।    

সোমবার দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয় আদাল) মো. কামাল হোসাইন ছয় বছর আগের এ রায় ঘোষণা করেণ

দণ্ডিত আরিফ হোসেন বেপারী (৪৩) মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামের তৈয়ব আলী বেপারীর ছেলে।

তাকে সাজার পাশাপাশি এক লাখ টাকা জরিমানা দিয়েছেন বিচারক; অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড ভোগ করতে হবে।

হত্যার শিকার ওয়াসিম বেপারী মতলব উত্তর উপজেলার শিকিরচর গ্রামের বেপারী বাড়ির সাহেব আলী বেপারীর ছেলে।

মামলার বিবরণে বলা হয়, মিজানুর রহমান ওরফে বালু মিজান পরিবারের সঙ্গে ওয়াসিম বেপারীরর পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে ২০২০ সালের ২৯ জুন রাতে মিজানুর ফোন করে ওয়াসিমকে ঘর থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

পরে লাশ বাড়ির পাশের সেচ প্রকল্পের বাঁধের পাশে ঝোপের মধ্যে ফেলে দেয়। পরদিন সকালে ওয়াসিমের মরদেহ পায় পরিবার।

এ ঘটনায় ৩০ জুন ওয়াসিমের মা জাহানারা বেগম বাদী হয়ে ছয়জনকে আসামি করে মতলব উত্তর থানায় হত্যা মামলা করেন।

মামলার আসামিরা হলেন- তৈয়ব আলী বেপারীর ছেলে মিজানুর রহমান ওরফে বালু মিজান (৪৫), আরিফ হোসেন বেপারী (৪৩), মো. আজাদ বেপারী (৪০), মো. করিম বেপারী (৩৮), মেয়ে সালমা বেগম (২৭) ও একই বাড়ির মোশারফ বেপারীর ছেলে মো. কুদ্দুছ বেপারী (২৫)।

মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয় তৎকালীন মতলব উত্তর থানার এসআই মো. আব্দুল আউয়ালকে। তিনি তদন্ত শেষে ২০২১ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী কামাল উদ্দিন বলেন, মামলাটি আদালতে চলমান অবস্থায় ২৫ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়। স্বাক্ষ্য প্রমাণ, মামলার নথিপত্র পর্যালোচনা ও আসামি তার অপরাধ স্বীকার করায় বিচারক তার উপস্থিতিতে এই রায় দেন।

আর অপরাধ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি আসামিদের অব্যাহতি দেওয়া হয় বলে জানান তিনি।