১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

টিউশন পড়ানোর জন্য মঙ্গলবার সকালে রেললাইন ধরে বাদুয়ারচর এলাকায় যাচ্ছিলেন আব্দুল হামিদ খান।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2025, 02:35 PM

Updated : 10 Sep 2026, 12:30 PM

নরসিংদীতে ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেনে কাটা পড়ে একজন নিহত হয়েছেন। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে নরসিংদী সদর উপজেলার বাদুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. জহিরুল ইসলাম।

নিহত ৪৪ বছর বয়সী আব্দুল হামিদ খান সদর উপজেলার নজরপুর ইউনিয়নের ছঘরিয়াপাড়া এলাকার আব্দুর রশিদ খানের ছেলে। তিনি নরসিংদী শহরে বসবাস করে টিউশন পড়াতেন।

স্বজনদের বরাতে এসআই জহিরুল বলেন, আব্দুল হামিদ খান টিউশন পড়ানোর জন্য প্রতিদিন বাদুয়ারচর এলাকায় যাতায়াত করতেন। মঙ্গলবার সকালেও তিনি রেললাইন ধরে হেটে ওই এলাকায় যাচ্ছিলেন। 

“এসময় অসাবধানতাবশত ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ”

খবর পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।