খাগড়াছড়িতে ঝোপ থেকে গ্রেনেড উদ্ধার
বিস্ফোরকটি বর্তমানে নিরাপদে থানায় রাখা হয়েছে।
খাগড়াছড়ির সদর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মধুপুর বাজার সংলগ্ন এলাকার ঝোপ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয় বলে খাগড়াছড়ি সদর থানার ওসি আব্দুল বাতেন মৃধা জানান।
বিস্ফোরকটি বর্তমানে নিরাপদে থানায় রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি আব্দুল বাতেন বলেন, উদ্ধার গ্রেনেডটি কোথা থেকে ঝোপের মধ্যে এল, তা খতিয়ে দেখা হচ্ছে।
