নরসিংদী প্রেস ক্লাবের নেতৃত্বে মাখন-পলাশ
এতে ৬১ ভোটারের মধ্যে ৫৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নরসিংদী প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার দিনভর ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী নজরুল ইসলাম।
এতে ৬১ ভোটারের মধ্যে ৫৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি মাখন দাস (৪৩ ভোট) এবং সাধারণ সম্পাদক পদে ইউএনবি ও দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি আসাদুল হক পলাশ (২৭ ভোট) নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি পদে বাংলাদেশ বেতারের জেলা প্রতিনিধি কাজী আনোয়ার কামাল, বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি হলধর দাস, সহসাধারণ সম্পাদক পদে দৈনিক প্রভাতের জেলা প্রতিনিধি মো. সোহেল এস হোসেন বিপ্লব, কোষাধ্যক্ষ পদে দৈনিক নরসিংদীর বাণীর সম্পাদক মো. ফারুক মিয়া, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক দৈনিক সময়ের আলোর জেলা প্রতিনিধি আবুল বাশার বাছির, দপ্তর সম্পাদক পদে ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি তোফায়েল আহমেদ স্বপন।
এ ছাড়া দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি আমজাদ হোসেন, দৈনিক নরসিংদী সারাদিন পত্রিকার সম্পাদক এ টি এম মোস্তফা (বাবর) ও দৈনিক আমার বার্তার জেলা প্রতিনিধি মো. জাকির হোসেন ভূঁঞা সদস্য পদে নির্বাচিত হয়েছেন।
নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক এম এ মোমেন মিয়া, অ্যাডভোকেট খন্দকার মেহেদী হাসান সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।
