২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শব্দদূষণ: নোয়াখালীতে ৫ বাস চালকের অর্থদণ্ড

জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায় করে গাড়িগুলো থেকে হাইড্রোলিক হর্ন অপসারণ করা হয়।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2024, 10:56 AM

Updated : 25 Apr 2024, 10:56 AM

নোয়াখালীতে হাইড্রোলিক হর্ন ব্যবহার করে শব্দদূষণের দায়ে পাঁচ বাস চালককে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার বিকালে জেলা শহর মাইজদীতে এই আদালত পরিচালনা করে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিয়া ইসলাম জুইন জানান, হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় পাঁচটি বাসের চালকের বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়।

পরে শব্দদূষণ বিধিমালা, ২০০৬ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে তাদের তিন হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার টাকা সঙ্গে সঙ্গে আদায় করে গাড়িগুলো থেকে হাইড্রোলিক হর্ন অপসারণ করা হয়। 

এ সময় পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানজির তারেকসহ জেলা আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।