২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

নেত্রকোণায় ২০০ ইয়াবাসহ মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

নেত্রকোণায় ২০০ ইয়াবাসহ মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
নেত্রকোণার কেন্দুয়ায় ইয়াবাসহ এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 May 2025, 08:02 PM

Updated : 26 Aug 2026, 12:46 PM

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ২০০টি ইয়াবাসহ এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকালে তাকে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান কেন্দুয়া থানার প্রেমই পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শফিউল আলম।

এর আগে মঙ্গলবার রাত দেড়টার দিকে উপজেলার পাইকুড়া ইউনিয়নের পেছন্দরী মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার মাসুদ রানা ওরফে হারুন অর রশিদ (৪৮) ওই গ্রামের আব্দুল হামিদ ভূঁইয়ার ছেলে। তিনি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার আকবপুর আলিম মাদ্রাসার শিক্ষক।

এসআই শফিউল আলম বলেন, গোপন খবর পেয়ে মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে মাসুদ রানাকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ২০০টি ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে তোলা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান এসআই শফিউল আলম।