২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় বিশেষ অভিযানে ২২ আসামি গ্রেপ্তার

গ্রেপ্তাররা মাদকসহ ও বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2025, 05:55 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

মাগুরা সদর উপজেলায় বিশেষ অভিযানে চালিয়ে বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ২২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকালে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান মাগুরার পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

এর আগে সোমবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।

তবে গ্রেপ্তারদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ সুপার বলেন, মাগুরা সদর থানার একাধিক টিম মাদকসহ ও বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত মোট ২২ আসামিকে গ্রেপ্তার করেছে। পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।