‘আইন-শৃঙ্খলার অবনতি’: খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
মঙ্গলবার বিকালে শাপলা চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
সারাদেশে ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা’র প্রতিবাদে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
মঙ্গলবার বিকালে শাপলা চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
তিনি বলেন, “বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একাত্তরের পরাজিত এবং পতিত আওয়ামী লীগসহ অন্য অপশক্তিগুলো তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার চালাচ্ছে। তাকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে ষড়যন্ত্রকারীরা মিথ্যা ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান সাগরের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানা।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তালেব, সদর উপজেলা বিএনপির সভাপতি মফিজুর রহমান, জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, যুবদলের সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াসিম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি শাহেদুল হোসেন সুমন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম জাহিদ, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ, সাধারণ সম্পাদক সোহেল দেওয়ান, সাংগঠনিক সম্পাদক বাপ্পি দাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নোনা ত্রিপুরা চাকমা, দ্বীন ইসলাম পারভেজ, ক্যাচিং মারমা, সদস্য মো. আলাউদ্দিন আলো, মতেন ত্রিপুরা, সোহেল দেওয়ান চাকমা।
