২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর শহর থেকে কিশোর গ্যাংয়ের আরও ১১ সদস্য আটক

গত সপ্তাহে থানা ও ডিবি পুলিশের আলাদা অভিযানে কিশোর গ্যাংয়ের আট সদস্যকে আটক করা হয়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2024, 11:49 PM

Updated : 26 Aug 2026, 10:56 AM

চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ১১ সদস্যকে আটক করা হয়েছে।

শনিবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত শহরের বাবুরহাট কলেজ মাঠ, স্বর্ণখোলা রোড ও বড় স্টেশন এলাকায় সদর মডেল থানা, জেলা গোয়েন্দা পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে বলে রাতে চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন।

তিনি বলেন, “কিশোর গ্যাংয়ের সদস্য সন্দেহে ১১ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে যারা অপরাধমূলক কাজে জড়িত প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বাকিদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।”

গত সপ্তাহে মডেল থানা ও ডিবি পুলিশের দুটি আলাদা অভিযানে কিশোর গ্যাংয়ের আট সদস্যকে আটক করা হয়। এদের মধ্যে তিনজনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।