১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নেত্রকোণায় অবৈধভাবে মজুদ করা ৪ হাজার লিটার ডিজেল জব্দ

এ ঘটনায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2026, 11:25 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

নেত্রকোণা সদরে একটি ব্যবসা প্রতিষ্ঠানে অবৈধভাবে মজুদ করা চার হাজার লিটারের বেশি ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সন্ধ্যায় উপজেলার মৌগাতী ইউনিয়নের হাটখলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন নেত্রকোণা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ।

দণ্ড পাওয়া রহমত উল্লাহ ওই বাজারে মেসার্স রাকিবা জাহান ইভা ট্রেডার্সের স্বত্বাধিকারী।

নেত্রকোণার অতিরিক্ত জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান বলেন, গোপন খবর পেয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। সেখানে অবৈধভাবে মজুদ করা চার হাজার ৩০০ লিটার ডিজেল পাওয়া যায়; যার আনুমানিক বাজার মূল্য চার লাখ ২৫ হাজার টাকা।

তাৎক্ষণিক সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তেল জব্দের পাশাপাশি অবৈধ মজুদের দায়ে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান তিনি।

জ্বালানি সরবরাহ নিশ্চিতে অবৈধ মজুদদারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক।