২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে আরো সাইক্লোন শেল্টার নির্মাণে প্রকল্প হচ্ছে: ত্রাণ প্রতিমন্ত্রী

এক হাজার নতুন সাইক্লোন শেল্টার নির্মাণে সরকার প্রকল্প গ্রহণ করেছে বলে ত্রাণ প্রতিমন্ত্রী জানিয়েছেন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2022, 01:22 AM

Updated : 29 Oct 2022, 03:21 PM

আশ্রয়কেন্দ্র প্রয়োজনের তুলনায় কম উল্লেখ করে আরও নির্মাণের প্রকল্প নেওয়ার কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। 

শুক্রবার ভোলার মনপুরা উপজেলায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি

বলেন, “আমরা প্রতিটি দুর্যোগের পর দেখতে পাই আশ্রয়কেন্দ্র প্রয়োজনের তুলনায় কম; যার ফলে অনেক স্থাপনাকে আশ্রয়কেন্দ্রের আওতায় আনতে হয়।” 

তিনি জানান, দেশে বর্তমানে ৪২৩টি আশ্রয়কেন্দ্রে ও সাড়ে ৫শ মুজবি কিল্লা নির্মাণ কাজ চলমান আছে। ২২০টি সাইক্লোন শেল্টার নির্মাণ কাজ ইতোমধ্যে সমাপ্ত হয়েছে। আরও এক হাজার সাইক্লোন শেল্টার করার জন্য সরকার প্রকল্প গ্রহণ করেছে। 

ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, মনপুরা-চরফ্যাশনে ঘরবাড়ি হারানো পরিবারগুলোর পুনর্বাসনের জন্য টিন ও গৃহ নির্মাণের ব্যবস্থা করা হবে। 

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে তিনি হেলিকপ্টারযোগে মনপুরা আসনে। পরে ঘূর্ণিঝড় সিত্রাংয়ে ক্ষতিগ্রস্ত ভোলার মনপুরা উপজেলা হাজিরহাট ইউনিয়নের চর জ্ঞান বেঁড়িবাঁধ সরেজমিনে পরিদর্শন ও ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন। 

মনপুরা হেলিপ্যাডে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। 

পরে উপজলো পরষিদ চত্বরে এক হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান ও সংসদ সদস্য জ্যাকব। 

ত্রান বিতরণের সময় বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালের সচিব মো. কামরুল হাসান। 

পরে প্রতিমন্ত্রী হেলিকপ্টারযোগে সাগর মোহনার চর কুকরিমুকরির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান।