২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে দোকানের বয়লার বিস্ফোরণে যুবক নিহত

হঠাৎ করেই টায়ার হিট দেওয়া বয়লার মেশিনের বিস্ফোরণ ঘটে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2024, 08:19 PM

Updated : 26 Aug 2026, 10:56 AM

ঝিনাইদহে টায়ার মেরামতের দোকানের বয়লার বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন।

রোববার দুপুরে শহরের হামদহ এলাকার রিপন দাসের টায়ার মেরামতের দোকানে এ দুর্ঘটনা ঘটে বলে ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান।

নিহত সাব্বির হোসেন (৩০) হামদহ গ্রামের বিপ্লব বিশ্বাসের ছেলে এবং পেশায় মিস্ত্রি ছিলেন।

স্থানীয়দের বরাতে ওসি বলেন, টায়ার মেরামতের দোকানে কাজ করছিলেন মিস্ত্রি সাব্বির হোসেন। হঠাৎ করেই টায়ার হিট দেওয়া বয়লার মেশিনের বিস্ফোরণ ঘটে। এতে দোকানের ভেতরে থাকা মিস্ত্রি সাব্বির আহত হন।

তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দোকান মালিকও আহত হয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।