১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ফরিদপুরে ছাত্রলীগের সাবেক নেতা ভিপি কাওসার গ্রেপ্তার

কাওসার আকন্দ ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর অন্যতম সহযোগী হিসাবে পরিচিত।

ফরিদপুরে ছাত্রলীগের সাবেক নেতা ভিপি কাওসার গ্রেপ্তার
কাওসার আকন্দ।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2025, 12:53 PM

Updated : 26 Aug 2026, 12:21 PM

ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি কাওসার আকন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার অন্যতম আসামি হিসাবে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে শহরের অনাথের মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান। 

এ সময় যুবলীগের সদস্য মোসলেম বিশ্বাসকেও আটক করা হয়।

গ্রেপ্তার কাওসার আকন্দ শহরের পূর্বখাবাসপুর এলাকার হোটেল ব্যবসায়ী দুলাল আকন্দের ছেলে। তিনি ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর অন্যতম সহযোগী হিসাবে পরিচিত। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার বরাতে পুলিশ জানায়, গত বছরের জুলাই-অগাস্টের আন্দোলনের সময় কাওসার আকন্দ খাবাসপুর বড়ইতলায় ছাত্রলীগের কর্মীদের নিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা করেন। এছাড়া আন্দোলনে পুরো সময় শহরের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আকন্দ কাউসার তার দলবল হামলা চালিয়েছেন। তাদের হামলায় অনেকে গুরুতর আহত হয়েছেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ওসি আসাদুজ্জামান বলেন, “আটককৃত কাওসার ও তার সহযোগীকে আমরা ছাত্র আন্দোলনের হামলার মামলাতে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিষয়ে আরও খোঁজ-খবর নেওয়ার কাজ চলছে।”