Published : 27 Jul 2026, 09:23 PM
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ব্যাটারিচালিত অটো ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর রামদিয়া-বহরপুর সড়কে এ ঘটনা ঘটে বলে জানান বালিয়াকান্দি থানার ওসি আব্দুর রব তালুকদার।
নিহতের নাম আমেনা বেগম (৭৫)। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের প্রয়াত আসমত শেখের স্ত্রী।
ওসি আব্দুর রব তালুকদার বলেন, আমেনা বেগম উপজেলার পদমদী গ্রামে বসবাসরত ছেলে আব্দুল শেখের বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানে করে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে ভ্যানের চাকায় পেঁচিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্বজনরা লাশ বাড়িতে নিয়ে যান।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।