১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

খাগড়াছড়িতে ‘বিরল’ প্রজাতির তক্ষক পাচারকালে আটক ৪

২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তক্ষক সংরক্ষিত প্রাণী।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2025, 09:54 PM

Updated : 26 Aug 2026, 01:29 PM

খাগড়াছড়িতে ‘বিরল’ প্রজাতির তক্ষক পাচারকালে চারজনকে আটক করেছে বনবিভাগ। 

বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া আদালতের নির্দেশে তক্ষকটি খাগড়াছড়ি বিভাগীয় বন কার্যালয় সংলগ্ন সবুজ বনে অবমুক্ত করা হয়েছে। 

তারা হলেন- রামগড়ের মো. আলী আজম (রাকিব), ব্রাক্ষণবাড়িয়ার মো. ইমরানুল ইসলাম, মুন্সীগঞ্জের মো. রুবেল মোল্লা ও মো. রাসেল সরকার। 

এসব তথ্য জানিয়ে খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা বলেন, মঙ্গলবার রামগড় রেঞ্জ এলাকার ২৩ বিজিবি বৈদ্যপাড়া ক্যাম্পের সামনে থেকে বিজিবি সদস্যদের সহযোগিতায় একটি তক্ষকসহ চারজনকে আটক করা হয়। 

২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে তক্ষক সংরক্ষিত প্রাণী জানিয়ে বন কর্মকর্তা বলেন, “যে তক্ষক আমরা উদ্ধার করেছি সেটি সচারাচর দেখা যায় না। বিরল প্রজাতির।