১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রোহিঙ্গা ক্যাম্পের বাইরে হাত-পা বাঁধা অজ্ঞাত নারীর মরদেহ

ওই নারী রোহিঙ্গা হতে পারে বলে ধারণা করছেন চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পের মাঝি আজিজুল।

রোহিঙ্গা ক্যাম্পের বাইরে হাত-পা বাঁধা অজ্ঞাত নারীর মরদেহ

কক্সবাজার সদর হাসপাতাল।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 06:32 PM

Updated : 11 Jul 2023, 06:32 PM

কক্সবাজারের টেকনাফ উপজেলায় রোহিঙ্গা আশ্রয় শিবিরের কাঁটাতারের বাইরে হাত-পা বাঁধা অবস্থায় অর্ধগলিত অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরের দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়ন চাকমারকুল-২১ নম্বর ক্যাম্পের ই/২ ব্লকের কাঁটাতার থেকে ৪০০ মিটারের দূরে মরদেহটি পাওয়া যায় বলে টেকনাফ মডেল থানার ওসি মো. আব্দুল হালিম জানান।

নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

টেকনাফ চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পের মাঝি আজিজুল হক বলেন, “দুপুর ১২টার  দিকে ক্যাম্পের কাঁটাতারের বাইরে কৃষি জমিতে অর্ধগলিত এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখি।

“এরপর আমরা ক্যাম্পের দায়িত্বরত এপিবিএন পুলিশকে খবর দিয়েছি। ওই নারীর পরিচয় কেউ শনাক্ত করতে পারেনি। তবে ধারণা করা হচ্ছে, নারীটি রোহিঙ্গা হতে পারে।

ওসি বলেন, “অর্ধগলিত মরদেহটি হাত-পা বাঁধা অবস্থায় ছিল। আমরা ওই নারীর নাম- পরিচয় শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছি।”

সুরতহালের প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।