ফরিদপুরের ট্রেনে কাটা পড়ে নিহত ২
তারা তিন জন রেললাইনে বসেছিলেন।
ফরিদপুরের বোয়ালমারিতে ট্রেনে কাটা পড়ে দুই জন নিহত হয়েছেন।
রোববার দুপুর একটার দিকে আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এই দুর্ঘটনা ঘটে বলে জানান চতুল ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রফিকুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুরে তিন ব্যক্তি রেললাইনে বসাছিলেন। এ সময় হঠাৎ ট্রেন আসলে তারা কাটা পড়েন। তাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান।
আহত অপরজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া না গেলেও স্থানীয়দের বরাতে তারা দুজন বাক প্রতিবন্ধী বলে জানিয়েছেন চেয়ারম্যান।
এ বিষয়ে রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
