২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে ২ ইটভাটা গুড়িয়ে দিল প্রশাসন

মেসার্স জে এ বি ব্রিকস এবং মেসার্স বি বি ব্রিকস ভাটায় গুড়িয়ে দেওয়া হয়েছে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2025, 08:26 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

জেলা প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুটি ই্টভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।  

শনিবার বিকালে দেবীগঞ্জের বানুরহাটের মেসার্স জে এ বি ব্রিকস এবং বোদা উপজেলার মন্নাপাড়ার মেসার্স বি বি ব্রিকস ভাটায় গুড়িয়ে দেওয়া হয়েছে।  

অভিযান পরিচালনাকারী নির্বাহী হাকিম মো. তাহমিদুর রহমান ও মোহাম্মদ আসিফ আলী বলেন, এ সময় ইটভাটা দুটির চিমনি ভেঙে ফেলা হয়, বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন ও আগুন নিভিয়ে দেওয়া হয়। কাঁচা ইটও বিনষ্ট করা রয়েছে। 

জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ উদ্যোগে এ অভিযান চালায়। এতে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী ছাড়াও পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।