২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ময়লার স্তূপ থেকে তিন বস্তা কোরআন শরীফ উদ্ধার

কে বা কারা কী উদ্দেশ্যে কোরআন শরীফগুলো সেখানে ফেলে গেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2026, 12:09 AM

Updated : 11 Sep 2026, 03:33 PM

চাঁদপুর শহরে ময়লা-আবর্জনার স্তূপ থেকে তিন বস্তা কোরআন শরীফ উদ্ধার করা হয়েছে।

কে বা কারা কী উদ্দেশ্যে কোরআন শরীফগুলো সেখানে ফেলে গেছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

বৃহস্পতিবার শহরের মিশন রোড রেলক্রসিং-সংলগ্ন শাহী জামে মসজিদের দক্ষিণ পাশে রেলওয়ের লেক এলাকায় থেকে আনুমানিক এক থেকে দেড়শ কোরআন শরীফ উদ্ধার করা হয় বলে চাঁদপুর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ জানান।

স্থানীয় এক বাসিন্দা বলেন, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা ময়লা পরিষ্কার করার সময় বস্তাগুলো দেখতে পান। পরে সেগুলো খুলে কোরআন শরীফ পাওয়া যায়।

খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। অনেকেই সেখানে ক্ষোভ প্রকাশ করেন। 

চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক এ কে এম সলিম উল্লাহ সেলিম এবং চাঁদপুর মডেল থানার ওসি মো. ফয়েজ আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেন।

চাঁদপুর পৌরসভার ২২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কাদের দেওয়ান মিন্টু বলেন, স্থানীয়দের সহযোগিতায় কোরআন শরীফগুলো উদ্ধার করে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয়রা বিষয়টি তদন্ত করে দায়ীদের শনাক্তের দাবি জানিয়েছেন।

ওসি ফয়েজ আহমেদ বলেন, “বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং দায়ীদের শনাক্তে প্রয়োজনীয় অনুসন্ধান চলছে।”