২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলা: ইয়ার্ন মার্চেন্টের সভাপতি লিটন সাহা রিমাণ্ডে

শনিবার ভোরে রাজধানীর বেইলী রোডের বাসা থেকে গ্রেপ্তার হন লিটন সাহা; পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যার মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ৷

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2024, 07:44 PM

Updated : 26 Aug 2026, 10:50 AM

সুতা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহাকে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পেয়েছে ডিবি পুলিশ৷

শনিবার বিকালে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ বেলায়েত হোসেনের আদালত এ আদেশ দেন বলে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই আব্দুস শাফিউল আলম জানান৷

তিনি বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে দুদিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। 

শনিবার ভোরে রাজধানীর বেইলী রোডের বাসা থেকে গ্রেপ্তার হন লিটন সাহা৷ পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একটি হত্যার মামলায় তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ৷

লিটন সাহা ওসমান পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে ওসমান পরিবারের এক কাউন্সিলর প্রার্থীর পক্ষে টাকা বিলি ও ভোটারদের ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে শপথ করিয়ে আলোচনায় আসেন তিনি।

আরও পড়ুন:

হত্যা মামলায় গ্রেপ্তার ইয়ার্ন মার্চেন্টের সভাপতি লিটন সাহা