২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা মামলায় গ্রেপ্তার ইয়ার্ন মার্চেন্টের সভাপতি লিটন সাহা

নারায়ণগঞ্জে ওসমান পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে লিটন সাহা পরিচিতি।

হত্যা মামলায় গ্রেপ্তার ইয়ার্ন মার্চেন্টের সভাপতি লিটন সাহা
ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2024, 04:44 PM

Updated : 26 Aug 2026, 10:50 AM

সুতা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। 

শনিবার ভোররাত ৩টার দিকে ঢাকার বেইলি রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী।

তিনি বলেন, “নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা শাখা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।”

লিটন সাহা ওসমান পরিবারের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে ওসমান পরিবারের এক কাউন্সিলর প্রার্থীর পক্ষে টাকা বিলি ও ভোটারদের ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে শপথ করিয়ে আলোচনায় আসেন তিনি।