২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোট কিনতে এলে প্রতিহত করুন: হাসনাত আবদুল্লাহ

নির্বাচনের আগের দিন বুধবার বিকালে ফেইসবুক লাইভে এসে তিনি এই আহ্বান জানান।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 10:46 PM

Updated : 26 Aug 2026, 02:55 PM

ত্রয়োদশ সংসদ নির্বাচনে যারা ভোট কিনতে আসবে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন কুমিল্লা-৪ আসনে এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ। 

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের এই প্রার্থী নির্বাচনের আগের দিন বুধবার বিকালে ফেইসবুক লাইভে এসে এই আহ্বান জানান। 

হাসনাত আবদুল্লাহ বলেন, “কালো টাকা বন্ধ করার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীর আমি সহযোগিতা চাই। ভোট আমাদের পবিত্র আমানত। কালো টাকা দিয়ে কেউ ভোট কিনে নেবে সেটা আমরা কখনোই হতে দেব না। এখন থেকে ভোটের ফলাফল শেষ না হওয়া পর্যন্ত আমি মাঠে থাকব।” 

তিনি বলেন, “যখন দেখল যে, আমাদেরকে আর কোনো কিছু দিয়ে আটকাতে পারছে না, তখন একটি পক্ষ টাকা নিয়ে মাঠে নেমেছে। যারা টাকা নিয়ে দেবিদ্বারে এসেছেন, তাদের অস্তিত্ব থাকবে না। 

“কেউ যদি ধরা পড়েন আইনশৃঙ্খলা বাহিনী আপনাদের অস্তিত্ব রাখবে না। প্রশাসন ও পুলিশ যথেষ্ট পরিমাণে সতর্ক অবস্থানে রয়েছে। এতদিন আমরা অপেক্ষা করেছি একটি উৎসবমুখর ভোটের জন্য। মানুষ ভোট দেবে যাকে খুশি তাকে দেবে।” 

এই আসনে বিএনপির প্রার্থী নেই। এখানে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন মঞ্জুরুল আহসান মুন্সী। ঋণ খেলাপির দায়ে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়। পরে এ আসনে গণধিকার পরিষদের প্রার্থী জসীম উদ্দীনকে সমর্থন দেয় বিএনপি।