১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুর ভাড়া বেশি নেওয়ায় চার পরিবহনকে ৪৩ হাজার টাকা জরিমানা

কয়েকটি পরিবহনের আদায় করা অতিরিক্ত ভাড়া যাত্রীদের ফেরত দেওয়া হয়।

লক্ষ্মীপুর ভাড়া বেশি নেওয়ায় চার পরিবহনকে ৪৩ হাজার টাকা জরিমানা
বিভিন্ন টিকেট কাউন্টারে দিনব্যাপী অভিযান চালায় জেলা ও উপজেলা প্রশাসন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2025, 09:46 PM

Updated : 26 Aug 2026, 12:26 PM

লক্ষ্মীপুরে ভাড়া বেশি নেওয়ায় চারটি পরিবহনকে ৪৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

শুক্রবার দিনব্যাপী অভিযান চালিয়ে চেয়ার কোচ জোনাকি সার্ভিস, ঢাকা এক্সপ্রেস, ইকোনো ও স্টার লাইন পরিবহনের কাছ থেকে এ জরিমান আদায় করা হয় বলে রাতে সদর 

উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও জামশেদ আলম রানা জানান।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার মজিবুর রহমান বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ঢাকা এক্সপ্রেসকে ৪ হাজার টাকা, স্টার লাইন সার্ভিসকে ৪ হাজার টাকা ও ইকোনো বাস সার্ভিসকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

ইউএনও জামশেদ আলম রানা বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জোনাকি সার্ভিসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ইকোনো ও জোনাকি পরিবহন থেকে ভাড়ার অতিরিক্ত টাকা নিয়ে যাত্রীদের ফেরত দেওয়া হয়। 

জেলা শহরের ঝুমুর, উত্তর স্টেশন ও বাস টার্মিনাল এলাকায় এসব অভিযান চলে।